
(৫ মাস আগে) ৭ জুন ২০২৬, রবিবার, ১১:৩৬ অপরাহ্ন
ঢাকার ধামরাইয়ে ফুটবল খেলতে গিয়ে রাশেদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (০৭ জুন) বিকেলে ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের গাওতারা এলাকায় খেলার মাঠে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম গাঁওতারা গ্রামের আক্কাস আলীর ছোট ছেলে। সে দুই ভাই ও এক বোনের মধ্যে মেঝো এবং পেশায় রাজমিস্ত্রি সহকারী ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, রবিবার রাশেদুল তার কাজ শেষে বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়। খেলারত অবস্থায় বজ্রপাত হলে সে আহত হন। এলাকাবাসীর সহায়তায় প্রথমে রাশেদুলকে কাওয়ালীপাড়ায় একটি বেসরকারী ক্লিনিকে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।