
(৫ মাস আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ২:১৪ অপরাহ্ন
১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরার উপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। প্রতিবেশি দেশ ভারতের সঙ্গে মিল রেখে অবরোধ পালন করে জেলেরা। একসঙ্গে দু’দেশের অবরোধে মাছ ধরা থেকে বিরত থাকে জেলেরা, এরফলে অবরোধ সফলতার দাবি করছেন জেলে ও মৎস্য বিভাগ। তাই আগামীতে ইলিশসহ কাঙ্খিত সামুদ্রিক মাছের দেখা মিলবে বলে আশা সংশ্লিষ্ট সকলের। এদিকে অবরোধ শেষে সাগরযাত্রার শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন উপকূলের জেলেরা। কেউ মাছধরা ট্রলার মেরামত করছেন, কেউ আলকাতরা মাখছেন, কেউ বুনছেন জাল। অনেকে আবার ট্রলারে নিত্য প্রয়োজনী সমাগ্রীসহ মাছধরা সরঞ্জাম তুলছেন। মোটকথা যেন দম ফেলার ফুরসুত নেই জেলেদের। তবে সাগরে এবারও মাছ ধরা না পড়লে অনেক জেলেই সিদ্ধান্ত নিয়েছেন পেশা বদলের।
অবরোধ সফল হওয়ায় সাগরে বেড়েছে মাছের প্রজনন। তারা তাদের কাঙ্খিত মাছ পাবে সাগরে যাওয়ার জন্য উপকূলের জেলেরা প্রস্তুত আছে তাদের ৫৮ দিনের যে কষ্টটা আশা করি আর থাকছে না এমনটা জানিয়েছেন এই কর্মকর্তার। (সিংক: অপু সাহা, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, পটুয়াখালী।)
পটুয়াকালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৭৯ হাজার। এসব জেলেরা সাগরে নামলেই ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে ইলিশ এমন প্রত্যাশা মৎস্য সংশ্লিষ্টদের।