banglahour

চুয়াডাঙ্গায় 'তথ্যের সত্যতা নিশ্চিতকরণে সচেতনতা ও ফ্যাক্ট-চেকিং' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৫ মাস আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৩:৫৩ অপরাহ্ন

 
সোমবার(৮ জুন) বেলা ১১টায় চুয়াডাঙ্গা ইসলামিক ফাউণ্ডেশন সম্মেলন কক্ষে খুলনা আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) এ সেমিনারের আয়োজন করে। 
সেমিনারে সভাপতিত্ব করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার এএসএম কবির। 


সেমিনারে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার।


খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মেহেদী হাসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল।
সেমিনারে ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
                             

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল