banglahour

দাবি আদায়ে অনড় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা, কর্মবিরতি অব্যাহত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৫ মাস আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৩:৫৪ অপরাহ্ন

ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি করছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আজ (সোমবার) দুপুর থেকে মেডিকেল কলেজ ক্যাম্পাসে সমাবেশ করে ইন্টার্ন চিকিৎসকরা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন তারা। তবে কর্মবিরতির মধ্যেও হাসপাতালের চিকিৎসা সেবাসহ সচল রয়েছে।


ছয় দফার মধ্যে পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন নূন্যতম ৩০ হাজার টাকা ট্রেইনি চিকিৎসকদের বা আবাসিক ভাতাসহ নবম গ্রেডে সমপর্যায় নির্ধারণ, বিএমডিসির ভর্তি পরীক্ষা ফি কমানো, স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য ক্যাডার চাকরি বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, বেসরকারি প্রতিষ্ঠান কর্মরত চিকিৎসকদের সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল