banglahour

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে শ্রমবাজার-++

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৮ ঘন্টা আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৫:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩৬ অপরাহ্ন

সুইজারল্যান্ড এর জেনেভায় ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন ২০২৬ এ যোগ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। 
পুর্ব নির্ধারিত সূচী অনুযায়ী জেনেভাস্থ জাতিসংঘ কার্যালয়ের সভাকক্ষে আজ ৮ জুন সকাল ৯.৩০ টায় মরিশাসের শ্রম মন্ত্রী জনাব মুহাম্মদ রেজা কাসাম উতিম এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। 
উক্ত সভায় মরিশাসে বন্ধ থাকা শ্রম বাজার চালু, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়। যার ফলশ্রুতিতে খুব শিঘ্রই সমঝোতা স্মারক স্বাক্ষর করার বিষয়ে আশাবাদী দুই দেশ।

বৈঠকে মরিশাসে শ্রম মন্ত্রী জনাব মুহাম্মদ রেজা কাসাম উতিম বলেন যে, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেয়ার বিষয়ে মরিশাস আগ্রহ প্রকাশ করছে। বিশেষ করে টেক্সটাইল শিল্পের জন্য দক্ষ কর্মী প্রয়োজন। পুনরায় শ্রম বাজার চালুর বিষয়ে সমঝোতা স্মারক এর খসড়া বাংলাদেশে শিঘ্রই প্রেরণ করবেন মর্মে মারিশাসের শ্রম মন্ত্রী আশ্বস্ত করেন।
এছাড়া, বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগ করার বিষয়ে মরিশাস সরকার আগ্রহ প্রকাশ করেছে।

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর পক্ষে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান।

তিনি বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি প্রেরণ এর বিষয়ে সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য মরিশাস সরকারকে অনুরোধ জানান। তিনি আরও জানান যে, টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য পেশা যেমন- ডাক্তার, প্রকৌশলী, নার্স, একাউন্টেন্ট ইত্যাদি দক্ষ জনশক্তি প্রেরণে বাংলাদেশ সরকার আগ্রহী। সবশেষে তিনি মরিশাসে শ্রম মন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। 


বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর সচিব জনাব মো: আব্দুর রহমান তরফদার; সুইজারল্যান্ড এ বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশন এর প্রতিনিধি জনাব নাহিদা সোবহান; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর উপসচিব জনাব মোহাম্মদ শামছুল ইসলাম; সিনিয়র সহকারী সচিব জনাব মো. মাহবুবুল ইসলাম; বাংলাদেশ মিশনের প্রথম সচিব জনাব মো: আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল