banglahour

বৃষ্টি উপেক্ষা করে ১০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা ও মেসির ২০ ফুট লম্বা অবয়ব নিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৬ ঘন্টা আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৭:১৮ অপরাহ্ন

খেলা শুরুর আগেই ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে পৃথিবীর বিভিন্ন দেশ। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টি উপেক্ষা করে ১০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা ও মেসির ২০ ফুট লম্বা অবয়ব নিয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছে আর্জেন্টিনা ফ্যান ক্লাব। সোমবার বিকাল পাঁচটায় পৌর শহরের হ্যালিপাড মাঠ থেকে শোভাযাত্রাটি বের করা হয়। 

পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার খেলার মাঠে শেষ হয়। এ সময় আর্জেন্টিনা ও মেসি প্রতিধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর। শোভাযাত্রার আগে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী হাজারো আর্জেন্টিনার ভক্ত ও সমর্থকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিনত হয় হেলিপ্যাড মাঠ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল