
(৪ ঘন্টা আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৯:০৬ অপরাহ্ন
রাজবাড়ীর বালিয়াকান্দিতে তাঁতবস্ত্র ও কুটির শিল্প বাণিজ্য মেলার উদ্ধোধন করা হয়েছে।
আজ ৮ জুন সোমবার সন্ধ্যায় বালিয়াকান্দি ফুটবল মাঠে মেলা কমিটির সভাপতি বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম শওকত সিরাজ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা
বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আযম চুন্নু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ বাচ্চু মন্ডল । এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।