
(৪ ঘন্টা আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৯:০৯ অপরাহ্ন
"গ্রাহকদের আমানতের সুরক্ষা ও স্বার্থ রক্ষা এবং এস আলমসহ ফ্যাসিবাদের দোসরদের বয়কটের দাবিতে মোংলায় মানববন্ধন করেছে সচেতন গ্রাহক ফোরাম।
সোমবার (৮ জুন) সকাল ১১টায় ব্যাংকের মোংলা শাখার সামনে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের অপসারণ দাবি করেন। একই সাথে গ্রাহকদের ওপর নির্মম পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানানো হয়। অবিলম্বে ব্যাংকিং খাতে গ্রাহকদের আস্থা ও নিরাপত্তা ফিরিয়ে আনার দাবি জানান তারা।"
এসময় বক্তব্য রাখেন, মোংলা উপজেলা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক কোহিনুর সরদার, পৌর জামায়াতে ইসলামী সাধারণ সম্পাদক মোঃ হোসেন, গ্রাহক ফোরামের সভাপতি রাকিবুল ইসলাম, সেক্রেটারী গোলাম মোস্তফা,গ্রাহক ফোরামের সদস্য বাবু শঙ্কর অধিকারী ও অমর মিস্ত্রী,মাওলানা আঃ রহমান, মাওলানা আবু হানিফ মল্লিক, মাওলানা মুনিরুজ্জামা,অধ্যক্ষ মাওলানা জাহাঙ্গীর আলম,অধ্যক্ষ আবু সাঈদ খান,প্রমুখ।