
(৪ ঘন্টা আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৯:১৩ অপরাহ্ন
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৫২ জন শিক্ষার্থী ও ৮ জন শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং সংসদে বসে অধিবেশন দেখার সুযোগ পেয়েছেন। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর আমন্ত্রণে তারা এ সুযোগ লাভ করেন।
জানা যায়, দেবিদ্বারের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে এ শিক্ষা সফরের আয়োজন করা হয়। সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি তারা সংসদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের হাতে উপহার তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা জাতীয় সংসদের কার্যক্রম কাছ থেকে দেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।