banglahour

হাওরাঞ্চলের যাত্রীদের স্বস্তি: বালিখলা ঘাটে নির্মিত হচ্ছে আধুনিক যাত্রী ছাউনি

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ পরিনিধি।

(৩ ঘন্টা আগে) ৮ জুন ২০২৬, সোমবার, ৯:৪৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৪ অপরাহ্ন

 

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বালিখলা ফেরিঘাটে যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নির্মিত হচ্ছে আধুনিক যাত্রী ছাউনি। আজ সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বালিখলা ফেরিঘাট হাওরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। প্রতিদিন হাজারো মানুষ এ ঘাট ব্যবহার করে বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। কিন্তু এতদিন যাত্রীদের জন্য পর্যাপ্ত আশ্রয় বা বিশ্রামের কোনো ব্যবস্থা না থাকায় রোদ-বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হতো।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, ইটনা, মিঠামইন, অষ্টগ্রামসহ বিস্তীর্ণ হাওরাঞ্চলের লাখো মানুষ প্রতিদিন বালিখলা ফেরিঘাট ব্যবহার করেন। তাদের যাতায়াতকে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করতে এই যাত্রী ছাউনি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সড়ক ও জনপথ বিভাগের অনুমতি নিয়ে সরকারি জায়গায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং আগামী দুই মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রী ছাউনির পাশাপাশি টয়লেটসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা রাখা হবে। এতে সাধারণ যাত্রীরা আরও উন্নত সেবা পাবেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম পরিচালনাও সহজ হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল