banglahour

খুলনায় বিএনপির সমাবেশ লোকে লোকারণ্য

সারাদেশ |

(৪ বছর আগে) ২২ অক্টোবর ২০২২, শনিবার, ১১:২৮ পূর্বাহ্ন

খুলনা: শত বাধা বিপত্তি, পরিবহন ধর্মঘট, বন্ধ নৌযান আর পথে পথে তল্লাশি এমন প্রতিকূলতা পেরিয়েই খুলনা বিভাগীয় সমাবেশস্থলে যেতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার ভোরের আলো ফুটতেই দলটির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে  সমাবেশ চত্বরের অভিমুখে রওনা হয়েছেন।  
এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয় সমাবেশের চারিদিক। গতকাল সন্ধ্যার পরপরই অনেকে সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। খুলনা নগরের ডাকবাংলো ও ফেরিঘাট মোড়ের মাঝামাঝি সোনালী ব্যাংক চত্বরে দুপুর ২টায় সমাবেশ শুরু হবে।
জানা গেছে, বাস ও লঞ্চ ধর্মঘটের কারণে মাগুরা, মেহেরপুর, ঝিনাইদহ, যশোরসহ বিভিন্ন জেলার নেতাকর্মীরা দুদিন আগেই খুলনায় পৌঁছান। অনেকেই বাসে, মাইক্রো, মোটরসাইকেলে যান। আবার অনেকে বাধা পেয়ে হেঁটেই পৌঁছান।
জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে ৫ নেতা-কর্মী হত্যার প্রতিবাদ ও নির্বাচনকালীন নির্দলীয় সরকারসহ কয়েকটি দাবিতে এ সমাবেশ কর্মসূচি পালন করছে বিএনপি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল