banglahour

ফকিরহাটে কৃষক দল নেতা বাদল মোড়লকে গলা কেটে হত্যা, বিএনপি নেতা আহত

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ মাস আগে) ১০ জুন ২০২৬, বুধবার, ৫:০৩ অপরাহ্ন


বাগেরহাটের ফকিরহাটে ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লকে(৪০) গলা কেটে হত্যা গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সাথে থাকা একই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ মোড়ল (৪২) গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) রাত প্রায় ১০টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত বাদল মোড়ল উপজেলার আড়পাড়া গ্রামের জাফর মোড়লের ছেলে এবং বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি। আহত আব্দুল্লাহ মোড়ল একই গ্রামের নুরুল ইসলাম মোড়লের ছেলে ও বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার ব্যবসায়িক কাজে বারুইপাড়া এলাকা থেকে ফকিরহাট সদরের উদ্দেশ্যে রওনা হন বাদল মোড়ল ও আব্দুল্লাহ মোড়ল। পথে নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। একপর্যায়ে বাদল মোড়লকে গলা কেটে হত্যা করা হয় এবং আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হন।

তাদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসী আহত দুজনকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আব্দুল্লাহ মোড়লকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল