
(৪ মাস আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৪:১৬ অপরাহ্ন
ভৈরবে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্প, ভূমি মন্ত্রণালয় টিম লিডার / চীফ টেকনিক্যাল এক্সপার্ট, এ আর এম খালেকুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিআই এস এন্ড রিমোর্ট সেন্সিং স্পেশালিষ্ট মনোয়ারা তামান্না খান, গবেষণা সহযোগী কাজী
আতাউল কবির, সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক প্রমূখ। কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং শিক্ষক সহ সরকারি কর্মকর্তারা অংশ নেন।