banglahour

বিএনপির দলীয় কোন্দলের কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩টি আসন হারিয়েছি:

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৯ ঘন্টা আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৪:১৮ অপরাহ্ন

 

বিএনপির দলীয় কোন্দলের কারণে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসন হারিয়েছে বলে মন্তব্য করেছেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশরাফুল হক। তিনি বলেন, আগামীতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে এর প্রভাব পড়বে জানিয়ে ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। ফলে কোন্দল দূর করতে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে আরো উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব তোসিকুল আলম, যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম, আতিকুল ইসলাম জুয়েল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু ও মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারীসহ শিবগঞ্জ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল