banglahour

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ আগুন

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ ঘন্টা আগে) ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১১:২০ অপরাহ্ন


খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।


খুলনা ফায়াস সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি।
হাসপাতালের ভেতর আটকে থাকা রোগী ও তার স্বজনেরা বিল্ডিং এর বিভিন্ন স্থান থেকে মোবাইলের টর্চ জ্বালিয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। রাস্তায় উৎসুক জনতার ভিড়ের কারণে ফায়ার সার্ভিসের কাজ করতে বেগ পেতে হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল