banglahour

কানসাট আম বাজার ও সড়ক দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৪ মাস আগে) ১২ জুন ২০২৬, শুক্রবার, ৫:৪৯ অপরাহ্ন

 


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে কানসাট আমবাজারের বিভিন্ন অবৈধ স্থাপনাও অপসারণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে গোপালনগর মোড় ও আমবাজার এলাকায় অবৈধ দখল উচ্ছেদ করা হয়। এ সময় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা এবং জরিমানা করা হয়।

ইউএনও মাজহারুল ইসলাম বলেন, জনস্বার্থে সড়ক দখলমুক্ত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ দখল ও নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমবাজার ব্যবস্থাপনা সংক্রান্ত বিভাগীয় সিদ্ধান্ত বাস্তবায়নে আম চাষি,  ব্যবসায়ী ও আড়তদারদ, হাট ইজারাদার কে অবহিত করা হয়েছে না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।

অভিযানকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এবং কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মুলক উপস্থিত ছিলেন। পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা অভিযানে সহায়তা করেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল