banglahour

মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গার নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জন আটক

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৮ ঘন্টা আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ২:০০ পূর্বাহ্ন

মাদকদ্রব্যসহ চুয়াডাঙ্গার নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিবসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) বেলা পৌনে ৩টার সময় দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা ক্লিনিকের সামনের চায়ের দোকানী মিজানুর রহমানের (৫০) চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়। এ সময় চায়ের দোকানী কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।


দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় এবং তারই তত্বাবধায়নে দর্শনা থানার এসআই আমানত উল্লাহসহ একদল পুলিশ সদস্য মাদকবিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বাসস্ট্যান্ডের শাপলা ক্লিনিকের সামনে অবস্হিত পলাতক চায়ের দোকানী মিজানুর রহমানের চায়ের দোকান থেকে দর্শনা পৌরসভার মোহাম্মদপুরের মরহুম আব্দুস সাত্তারের ছেলে সাগর হোসেন (২০), সদর উপজেলার সরোজগঞ্জ বাজারের মরহুম আনোয়ার হোসেনের ছেলে সাব্বির আহমেদ সোহাগ (২৯) এবং একই এলাকার আব্দুল খালেকের ছেলে নেহালপুর ও রায়পুর ইউনিয়ন পরিষদের সচিব ফাহিম মুনতাছিরকে (৩৫) আটক করে। ওই সময় তাদের হেফাজত হতে ৩ বোতল মাদকদ্রব্য WINCEREX উদ্ধার করে তা জনসম্মুখে জব্দ করা হয়। এই মাদকদ্রব্যের তালিকা মূল্য ৯ হাজার টাকা।


আটক ব্যক্তিদের বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।
                         

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল