banglahour

বাল্যবিবাহ-শিশুশ্রম বিষয়ে কুইজ প্রতিযোগিতা

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৭ ঘন্টা আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ৭:১১ অপরাহ্ন


বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালীতে বাল্যবিবাহ,শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে এসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানে
শিশু ফোরামের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

শিশুদের অধিকার, বাল্যবিবাহের সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং শিশুশ্রমের কারণে শিশুদের শিক্ষা ও স্বাভাবিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারী শিশুদের নিয়ে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু অধিকার বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় তাকিয়া আক্তার প্রথম, সাজনিন দ্বিতীয় এবং দীপান্বিতা তৃতীয় স্থান অর্জন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহিন তালুকদার, স্থানীয় জনপ্রতিনিধি মো. মতিউর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশুশ্রম শিশুদের ভবিষ্যৎ উন্নয়নের পথে বড় বাধা। এ দুটি সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল