banglahour

মোরেলগঞ্জে ১০ লাখ পিচ নকল সিগারেট জব্দ

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৩ জুন ২০২৬, শনিবার, ১০:৫০ অপরাহ্ন


বাগেরহাটের মোরেলগঞ্জে একটি সিগারেট তৈরির কারখানার পাশে গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ নকল  সিগারেট ও বিভিন্ন ধরনের চোরাই মালামাল জব্দ করেছে গোয়েন্দা  পুলিশ।

শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে শহরের মোরেলগঞ্জ পৌরসভার সানকিভাঙ্গা গ্রামে, ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ সংলগ্ন একটি গোয়াল ঘর থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রায় ১০ লাখ শলাকা নকল সিগারেট ও আরও কয়েক লাখ সিগারেট তৈরির মালামাল জব্দ করে।

একই সাথে মোরেলগঞ্জ থানা পুলিশ, চুরি হওয়া সিগারেট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের মালামাল ও যন্ত্রাংশ জব্দ করে থানায় নিয়ে যায়। মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


বাগেরহাট জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোঃ নজরুল ইসলাম,  এক্সাইজ অ্যান্ড ভ্যাট কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, মোরেলগঞ্জ থানার এসআই উত্তম কুমার, বিভিন্ন টোব্যাকোর  বিক্রয় প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

সোমনাথ দে নামের একজন টোব্যাকোর  বিক্রয় প্রতিনিধি বলেন, গত আগস্ট বিল্পবের পরেই বাধাল এলাকায় থাকা তার গ্রিন বাংলা টোবাকো কারখানা থেকে কয়েক কোটি টাকা মূল্যের মেশিন ও সিগারেট তৈরির মালামাল চুরি হয়ে যায়। পুলিশ অভিযান চালিয়ে কিছু চোরাই মাল উদ্ধার করেছে। আরও উদ্ধার হবে।

মাসুদ করিম টিটু আরো একজন বলেন, ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজের মালিক বদরুল আলম ভদ্দর দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাতের আধারে তার কারখানায় নকল  সিগারেটে  তৈরি করে বাজারজাত করে আসছে। আজ তার কারখানার পাশেই একটি গোয়াল ঘরে কমপক্ষে ১০ লাখ শলাকা নকল ডারবি সিগারেট পাওয়া গেছে।

ডিবি পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে। এগুলো নকল  বলে মনে হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, গ্রিন বাংলা টোবাকোর মালিক সোমনাথ দে’র কারখানা থেকে কয়েকমাস পূর্বে সিগারেট তৈরির মেশিনসহ বহু মালামাল চুরি হয়ে যায়। 

এ ঘটনায় সোমনাথ দে বাগেরহাট আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মালামাল উদ্ধারের আদেশ দেন। ওই আদেশ পেয়ে থানা পুলিশ শনিবার(১৪ জুন) ক্রাউন টোবাকো ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় ক্রাউন টোবাকোর মালিক বদরুল আলম ভদ্দর ও এর কোনো কর্মচারীকে পাওয়া যায়নি। কারখানায় তালা লাগিয়ে সবাই পালিয়ে যায়। এক সময় তারা ফোনও বন্ধ করে রাখে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল