banglahour

ময়মনসিংহে ফিজিওথেরাপি কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৪ জুন ২০২৬, রবিবার, ৪:৪৮ অপরাহ্ন

ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ৫ম ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


রোববার (১৪ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব হোসেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রুকসানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ, জাপানের টোকিও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. নাতসুকা সুয়ামা এবং নাসিরাবাদ কলেজের অধ্যক্ষ আহমেদ শফিক।


বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যবসায়, নৈতিকতা ও পেশাগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ফিজিওথেরাপি শিক্ষার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাজীবনে সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল