banglahour

ইটনায় ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অপরাধ | মো ফরিদ রায়হান (হাওরাঞ্চল) কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৩ মাস আগে) ১৪ জুন ২০২৬, রবিবার, ৮:৩৮ অপরাহ্ন


কিশোরগঞ্জের ইটনায় ১৫কেজি গাঁজাসহ মাদক কারবারি শালা-দুলা ভাইকে আটক করে পুলিশে দিয়েছে সাধারণ মানুষ।

আজ রবিবার (১৪জুন) উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজার খেঁয়া ঘাটে এই ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন, সিরাজগঞ্জের শাহাবাজপুর থানার কামারখন্দ গ্রামের দুলাল মিয়ার ছেলে সাগর মিয়া (৩৮), হবিগঞ্জের মাধবপুর থানার বেজোডা গ্রামের বাসিন্দা নাসির মিয়ার ছেলে মনির মনির (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগর ও মনির দুই শালা দুলাভাই মিলে ১৫কেজি গাঁজা নিয়ে হবিগঞ্জের আজমিরীগঞ্জ থেকে খেঁয়া পার হয়ে আমিরগঞ্জ জনতাগঞ্জ বাজারে আসে। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে, সাধারণ মানুষ তাদের ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো তিনটি গাঁজার প্যাকেটসহ তাদের আটক করে।

পরে, ইটনা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল