banglahour

ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৫ জুন ২০২৬, সোমবার, ২:১৯ অপরাহ্ন


বাগেরহাটের মোংলায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে।
​সোমবার (১৫ জুন) সকাল ১০টায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এবং মোংলাপোর্ট পৌরসভার যৌথ উদ্যোগে মোংলাপোর্ট পৌরসভার ৩নং ওয়ার্ডের আব্দুল হালিম সড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

​পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শারমিন আক্তার সুমী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, সিনিয়র সিটিজেন সাহেব আলী মল্লিক এবং পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।


​এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্ভিস বাংলাদেশ-এর সভাপতি মোস্তাফিজুর রহমান মিলন, যুবনেতা সুমন মল্লিক, বিডি ক্লিন-এর প্রতিনিধি আবু হাসান, পরিবেশকর্মী ডলার মোল্লা, মেহেদী হাসান, ছাত্রনেতা সাকিব এবং রমজান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী বলেন,
​"নাগরিকরা নিজে থেকে সচেতন না হলে কেবল পৌর কর্তৃপক্ষের একার পক্ষে পুরো শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। একটি আদর্শ ক্লিন পৌর শহর গড়তে হলে আমাদের সবাইকে সুনাগরিকের দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সচেতনতাই পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রজননস্থল ধ্বংস করে একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন মোংলা পৌর শহর গড়ে তুলতে।"

​উদ্বোধন শেষে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক ও পৌর পরিচ্ছন্নতাকর্মীরা আব্দুল হালিম সড়ক ও এর আশপাশের এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে নানা পদক্ষেপ নেন। একই সাথে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও পরামর্শ দেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল