banglahour

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী কামারপাড়া গ্রামে বিজিবির অভিযানে বিদেশী পিস্তল গুলি ও ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৫ জুন ২০২৬, সোমবার, ২:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২১ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া গ্রামে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এদিন ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন অধীনস্থ বারাদী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় তারই নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় সীমান্ত মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের একটি আমবাগানের মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ৭ দশমিক ৬৫ মিলিমিটার ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকরা সামগ্রীর আনুমানিক তালিকা মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে বিদেশী পিস্তলের মূল্য ১ লাখ টাকা, এক রাউন্ড গুলির মূল্য ২০০ টাকা এবং উদ্ধারকরা গাঁজার মূল্য প্রায় ৭ হাজার টাকা।


উদ্ধারকরা অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেয়া হয়েছে। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
                      

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল