banglahour

যুবদল কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত কিশোরগঞ্জের কৃতি সন্তানদের শুভেচ্ছা জানান সৈয়দ ফাইয়াজ হাসান

সারাদেশ | মো ফরিদ রায়হান (হাওরাঞ্চল) কিশোরগঞ্জ প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১৫ জুন ২০২৬, সোমবার, ২:৫৯ অপরাহ্ন


সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত কিশোরগঞ্জের কৃতি যুব নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

গত রোববার (​১৪ জুন) রাতে ঢাকার একটি রেস্টুরন্টে নব-নির্বাচিত নেতাদের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় শুভেচ্ছা জানান, অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ​নবনির্বাচিত কমিটিতে কিশোরগঞ্জ জেলার কৃতী যুব নেতা সাইদুর রহমান (সহ-সভাপতি), আল আশরাফ মামুন (যুগ্ম সম্পাদক), মুজিবুর রহমান ভূঁইয়া সবুজ (সহসাধারণ সম্পাদক), আল মোস্তাক (আইন সম্পাদক), মাহবুব আলম আক্তার (মানবাধিকার সম্পাদক), মনন (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক) ও সালাউদ্দিন আহমেদ শাহীন (কার্যকরী সদস্য) পদে নির্বাচিত হন।

কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার কৃতি সন্তানরা জাতীয় রাজনীতিতে ত্যাগ ও দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের স্বীকৃতি হিসাবে কেন্দ্রীয় যুবদল কমিটিতে নির্বাচিত হয়েছেন।

নব নির্বাচিত নেত্ববৃন্দসহ এসময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের নেতা তানভীর তানান্না, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নাসের সুমন, জেলা স্বেচ্ছা সেবকদল নেতা ফরহাদ আহমেদ, যুবনেতা আল রাজি প্রমুখ।

এই বিষয়ে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, আমরা আশা করি নবনির্বাচিত ত্যাগী এই নেতৃবৃন্দের হাত ধরে কিশোরগঞ্জ জেলা যুবদলসহ দেশব্যাপী যুবদল সুসংগঠিত ও বেগবান হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল