
(৩ ঘন্টা আগে) ১৫ জুন ২০২৬, সোমবার, ৬:৫৪ অপরাহ্ন
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কুমোর গাড়া বিল হতে ৬ নং ওয়ার্ডের গড়াই টিকরির বিল ভায়া মুনাই বিল হতে বেতবাড়ীয়া অভিমুখী ৫ কিঃ মিঃ খাল পুনঃখনন ও খালের দু পাশ দিয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৫ ম জুন) প্রধান অতিথি হিসেবে এ খাল পুনঃখননের প্রকল্পের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
এসময় কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মো: লুৎফর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিমাই চন্দ্র রায়, মাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম, মৃগী ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মৌলবীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিন বলেন মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার পাইলটিং প্রকল্প হিসাবে আমাদের মাজবাড়ী ইউনিয়নে ৫ কিলোমিটার খাল পুন: খনন কাজ চলমান রয়েছে, আশাকরি সঠিক সময়ের মধ্যেই এ কাজ সুন্দর ভাবে শেষ হবে।
এ প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আমাদের এই বৃক্ষ রোপন কর্মসূচির উদ্যোগের ফলে বর্জ্রপাত সহ প্রাকৃতিক দুর্যোগের কবল থেকে মুক্তি মিলবে বলেই বিশ্বাস এই কর্মকর্তার।
খাল খননে ও বৃক্ষ রোপন হলে জলাবদ্ধতা কমবে, পানির ধারণক্ষমতা বাড়বে। কৃষি জমির সেচ সুবিধা পাওয়া যাবে। তিনি খাল পুনঃখননে ও বৃক্ষ রোপণে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন বলেন প্রায় ২০০০ হাজার গাছের চারা রোপন করা হবে। এই গাছ যাতে ভালো থাকে এলাকার লোকজন দেখে রাখবে,এটা আমার আপনার সম্পদ।
প্রসঙ্গত : উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)'র আওতায় উপজেলার মাজবাড়ী ইউনিয়নে ৫ কিঃ মিঃ খাল পুনঃখনন ও বৃক্ষ-রোপনের কাজের ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২৮ লক্ষ ৭৮ হাজার ৫৩৭ টাকা। যেখানে ২৯৭ জন শ্রমিক ৪৩ দিনে ৫০০ টাকা হারে দিনমজুর হিসেবে কাজ করবেন।