banglahour

মিঠামইনে দিনব্যাপী কৃষক 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত

সারাদেশ | মো ফরিদ রায়হান (হাওরাঞ্চল) কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ১৫ জুন ২০২৬, সোমবার, ৭:০০ অপরাহ্ন


কিশোরগঞ্জের মিঠামইনে বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক ও কৃষাণী নিয়ে দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) মিঠামইন উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত দিনব্যাপী পার্টনার কংগ্রেসে সভাপতিত্ব করেন, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম আব্দুল্লাহ-বিন-শফিক।

'কৃষিই সমৃদ্ধি' এই প্রতিপাদ্যে ২০২৫-২৬ অর্থ বছরের 'প্রোগ্ৰাম এগ্ৰিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের অধীনে শতাধিক কৃষক ও কৃষাণীদের নিয়ে 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত। এতে, স্বাগত বক্তব্য দেন, মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওবায়দুল ইসলাম খান অপু।

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সীমিত জমি অধিক ফসল ও বাজার ভিত্তিক চাষাবাদে কৃষকদের আগ্রহী করতে দিক নির্দেশনামূলক বক্তব্য ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

মিঠামইন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লা আল শাফী, প্রকৌশলী মো. ফাইজুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম প্রমুখ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল