
(৪ ঘন্টা আগে) ১৫ জুন ২০২৬, সোমবার, ৮:১২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার ভাঙা ব্রীজ সংলগ্ন আমবাগানে এ ঘটনা ঘটে।
নিহত যুবক শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-মণ্ডলটোলা মহল্লার আবদুল মান্নানের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান। তিনি জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় ভাঙা ব্রীজ সংলগ্ন আমবাগানে ফুটবল খেলছিলেন অন্তর আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নিহতের পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়েছে। এদিকে এ ঘটনায় আইনি ব্যবস্থা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান।