
(৪ মাস আগে) ১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ১:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৩২ অপরাহ্ন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আলোচিত আব্দুল কাইয়ুম হত্যার রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে পুলিশ।শেষ পর্যন্ত জানা গেল মায়ের হাতেই খুন হয়েছেন মাদকাসক্ত ছেলে আবদুল কাইয়ুম।নিহতের মা মিনারা বেগম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে এ হত্যার দায় স্বীকার করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.রবিউল ইসলাম।
গত ২৪ মে মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাপড় ব্যবসায়ী আব্দুল কাইয়ুম মাদকাসক্ত ছিলেন।বিভিন্ন সময় তার মায়ের সাথে টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাঁটি করতেন এবং জোরপূর্বক মাদক সেবনের টাকা নিতেন।ঘটনার দিন এই মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মা এবং ছেলের মধ্যে প্রচন্ড বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাগের বসবর্তী হয়ে মিনার বেগম ঘরে থাকা কুড়াল দিয়ে ছেলেকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুল কাইয়ুম এর মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো.রবিউল ইসলাম জানান,হত্যাকাণ্ডের পরে আমরা তদন্তে নামি।তদন্তের একপর্যায়ে নিহতের মাকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন।রবিবার (১৪ জুন) মিনারা বেগমকে আদালতে প্রেরণ করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।