banglahour

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ৭:০৮ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধা অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা, তাদের পরিবারবর্গ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


মানববন্ধনে বক্তারা মুক্তিযোদ্ধা অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, মুক্তিযোদ্ধাদের সম্মান ও দেশের স্বাধীনতার চেতনার প্রতি এমন অবমাননাকর কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।


বক্তারা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও ঐতিহ্যের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের  কাছে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে স্বারক লিপি প্রদান করেন।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল