
(৪ মাস আগে) ১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ৭:১৭ অপরাহ্ন
খুলনার শিরোমনি এলাকায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড পরিদর্শন করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার দুপুর ২টায় তিনি ক্যাবল শিল্প মিলে উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন। ক্যাবল শিল্পের ব্যবস্থাপনা পরিচালক মো: শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষ মন্ত্রী ক্যাবল শিল্পের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই কোম্পানির উৎপাদন অত্যন্ত লাভজনক। যথেষ্ট ডিমান্ডও আছে। এটাকে নষ্ট করতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সমস্ত ফ্যাক্টরি ভালোভাবে চালাতে হবে। এই প্রতিষ্ঠানে আর দুর্নীতি হওয়ার কোন সুযোগ নেই। এই সরকার দুর্নীতিকে প্রশ্রয় দিবেনা। এখানকার সিবিএ ও ম্যানেজমেন্টকে সিনসিয়ারলি কাজ করার আহবান জানান।