banglahour

কর্মস্থ‌লে যোগ‌ দি‌য়ে‌ছেন নয় দিন এরমধ্যে ছয়,নয় শুরু আনসার সদস‌্যর

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৪ দিন আগে) ১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ৭:২০ অপরাহ্ন

খুলনা বিভাগীয় পাস‌পোর্ট অ‌ফি‌সে যোগদা‌ন করে‌ছেন মাত্র ৯ দি‌ন। এরম‌ধ্যে শুরু ক‌রে দি‌য়ে‌ছে বি‌ভিন্ন জা‌লিয়া‌তি, পাস‌পোর্ট সেবা গ্রহীতা‌তের সা‌থে অ‌নিয়ম, খারাপ আচারনসহ উ‌ঠে‌ছে নানা অ‌ভি‌যোগ কর্তব‌্যরত আনসার সদস‌্য মোঃ শা‌কি‌লের বিরু‌দ্ধে।


আনসার সদস‌্য মোঃ শা‌কি‌লের এমন কর্মকা‌ন্ডে খুলনা পাস‌পোর্ট অ‌ফি‌সের সেবার মান নি‌য়ে প্রশ্ন উ‌ঠে‌ছে। 
খুলনা পাস‌পোর্ট অ‌ফি‌সে গত ৭ জুন যোগদান ক‌রে আনসার সদস‌্য মোঃ শা‌কিল। যোগদা‌নের পর থে‌কে পাস‌পোর্ট তৈরী কর‌তে আসা বি‌ভিন্ন শ্রেনীর মানুষ‌কে জি‌ম্মিক‌রে টাকা হা‌তি‌য়ে নেওয়া, তার কথা না শুন‌লে বের ক‌রে দেয়া, সেবা গ্রহীতা‌দের সা‌থে খারাপ আচারন করার কার‌নে একা‌ধিক অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে পাস‌পোর্ট অ‌ফি‌সের প‌রিচালক মোঃ আবু সাই‌দের কা‌ছে।


আনসার সদস‌্য শা‌কি‌লের বিষ‌য়ে খুলনা বিভাগীয় পাস‌পোর্ট অ‌ফি‌সের প‌রিচালক মোঃ আবু সাইদ জানান, আনসার সদস‌্য মোঃ শা‌কিল চল‌তি মা‌সের ৭ তা‌রি‌খে খুলনা পাস‌পো‌র্ট অ‌ফি‌সে যোগদা‌ন ক‌রে‌ছেন। যোগদা‌নের পর তার কর্মকান্ড ভালোনা। অ‌ফি‌সের সি‌সি ক‌্যা‌মেরায় তার কিছু অ‌নিয়ম ধরাপ‌ড়ে। তা‌র  ব‌্যবস্থা নেওয়ার জন‌্য খুলনা জেলা আনসার কমান্ড্যান্ট এর কার্যালয়ে লি‌খিত অ‌ভি‌যোগ করা হ‌য়ে‌ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল