banglahour

খুলনা ফুলতলায় পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে আহত ২৪

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৬ দিন আগে) ১৭ জুন ২০২৬, বুধবার, ৬:০৫ অপরাহ্ন

খুলনার ফুলতলায় পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে  ২৪ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার যুগ্নীপাশা এলাকার এতিমখানা মাদ্রাসার সামনে ঘটনাটি ঘটে।এদের মধ্যে ৮ জন ফুলতলা এবং বাকি ১৬ জন যশোর জেলার অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।


স্থানীয়রা জানায়, যশোর থেকে খুলনাগামী জ্বালানী তেলের ট্রাংকলরী চাকা ফেটে গিয়ে যশোরগামী রূপসা পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। তেলবাহী ট্রাংলরীর পেছনে থাকা খুলনা সরকারি বিএল কলেজের যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাককে সজোরে ধাক্কা দেয়। 

ফলে রূপসা পরিবহন ও কলেজের বাসে থাকা যাত্রীদের অনেকেই আহত হন। তাদের উদ্ধার করে অভয়নগর ও ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  এমএম তৌহিদ বলেন, পরিবহনের ত্রিমুখী সংঘর্ষে ২৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল