banglahour

জামালপুরের সরিষাবাড়িতে ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(১ মাস আগে) ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১:৩৪ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ির ভাটারায় ধর্ষণ মামলার আসামীদের গ্রেফতার ও তাদের দৃষ্ঠান্তমুলত শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। 
জামালপুর শহরের একটি মিডিয়া হাউজে তারা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা রোকসানা জানান, আসামীরা সম্পর্কে আমাদের আত্মীয়। সেই সুবাদে তারা আমার মেয়ের সাথে মানিক ওরফে নাহিদের সাথে বিয়ের প্রস্তাব দেন। আমারা সে প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২১ মে রাতে মানিক ওরফে নাহিদ ও তার লোকজন নিয়ে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। আমরা পরদিনই বিষয়টি নিয়ে সরিষাবাড়ি থানায় ৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে পুলিশ মামলার ২নং আসামী সাইফুল ইসলাম খানকে গ্রেফতার করে। উক্ত আসামী গ্রেফতারের পর হতেই ভাটারা ইউনিয়নের হুমায়ুন খান ও হারুন খানের সুপারিশে পুলিশ আর বাকি আসামীদের গ্রেফতার করছে না। বাকি আসামীরা হলো, চরহরিপুরের দুদু মিয়ার ছেলে মানিক ওরফে নাহিদ, পারপাড়া এলাকার মৃত ফজলুল হকের ছেলে ইলিয়াস, চরহরিপুর এলাকার সৈকত মাষ্টারের ছেলে লিমন, ভাটারার মোফাজ্জলের ছেলে জনি মিয়া, আবুল কাশেমের ছেলে শুনতুইল্লা। তিনি আরও বলেন, মামলা করার পর হতেই আসামীরা আমাদের নানা ভাবে প্রাণে মেরে ফেলাসহ মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে । 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নিজে, তার মামা ও পরিবারের অন্যান্য সদস্যসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 
এ বিষয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন জানান, এ মামলায় ৭ নাম্বার আসামী জামিনে আছে। বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলঅছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল