banglahour

ভৈরবে ২ জনকে প্রকাশ্যে তুলে নিয়ে বাড়িতে আটকে রেখে মধ্যযোগীয় কায়দায় মারধোর

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৩:৪৮ অপরাহ্ন

ভৈরবে দেনা- পাওনা কে কেন্দ্র করে মিরারচর বাজার ও বাড়ি থেকে পৃথকভাবে ২ জনকে প্রকাশ্যে তুলে নিয়ে বাড়িতে আটকে রেখে মধ্যযোগীয় কায়দায় মারধোর করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলো মিরারচর গ্রামের মোঃ রেজাউল করিম রতন ও গোলাম আজম। বতর্মানে রেজাউল করিম রতন জাতীয় হৃদ রোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে একই গ্রামের আহসান উল্লাহসহ  নাম উল্ল্যেখসহ অজ্ঞাত নামা আরো ২/৩ জনের নামে বুধবার রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানাযায়, রেজাউল করিম রতনের ভাই  কামরুল ইসলাম মাসুদের সাথে আহসান উল্লাহর দেনা- পাওনা বিষয়ে বিরোধ রয়েছে । 

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকালে প্রকাশ্যে  মিরারচর বাজার থেকে রেজাউল করিম রতন কে আহসান উল্লাহ ও তার লোকজন  মারধোর করে জোর পূর্বক তাদের বাড়িতে তুলে নিয়ে আটকে রেখে   মধ্যযুগীয় কায়দায় মারধোর করে  গুরুতর আহত করে। এক পর্যায়ে রক্ত বমি হয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদ রোগ ইনস্টিটিউটে রেফাড করে। তাছাড়া  এ ঘটনাকে কেন্দ্র করে একই দিন মিরারচর নিজ বাড়ী থেকে গোলাম আজম কে মারধোর করে জোর পূর্বক তুলে নিয়ে আহসান উল্লাহর বাড়িতে আটকে রেখে মারধোর করে আহত করে ছেড়ে দেয় ।

এ ঘটনায় এলাকায় আলোচনা - সমালোচনায় নিন্দার ঝড় বইছে। এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক তদন্ত (ওসি) লিমন বোস জানান এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল