banglahour

বাংলাদেশের স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(২ দিন আগে) ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৬:৩৯ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি।


মঙ্গলবার (১৭ জুন) অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশ ও জাপানের সংসদ সদস্যদের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে মতবিনিময় করেন তারা।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সাইদা বাংলাদেশের উন্নয়নে স্পিকারের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রযাত্রায় জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে পুনর্ব্যক্ত করেন তিনি।


এ সময় বাংলাদেশ-জাপান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। উভয় পক্ষই ভবিষ্যতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেন।


কূটনৈতিক মহলে এ সাক্ষাৎকে বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল