banglahour

দুধপাতিলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কা: নিহত ২, আহত ১

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার, ৮:২৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৪ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলায় অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ায় সময় চলন্ত ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী ২ জন নিহত ও ১জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা পৌনে ৬টায় দিকে এ দুর্ঘটনাটি ঘটে।


নিহতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের তাহের আলী ছেলে আব্দুল্লাহ আল মামুন ও গড়াইটুপি ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের রফিকুলের ছেলে রাজ। গুরুতর আহত হয়েছেন আব্দুল কাদের দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের কলোনীপাড়ায় গ্রামের রহিদুল ইসলামের ছেলে। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে।


স্থানীয় ও আহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় আব্দুল কাদের ও আব্দুল্লাহ আল মামুন এবং রাজ একটি মোটরসাইকেলে চেপে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। তারা দামুড়হুদার দুধপাতিলা রেল ক্রসিং পার হওয়ার সময় খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা মেইল ট্রেনটি ক্রসিং অতিক্রম করার মুহুর্তে তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। 

ওই সময় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহ আল মামুন ও রাজের নির্মম মৃত্যু হয়। 

এ সময় মোটরসাইকেলে থাকা আব্দুল কাদেরের পা কেটে গিয়ে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তী করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন জানান,খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
                    

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল