banglahour

ভৈরবে কমান্ডার আবদুর রউফ স্মৃতিস্তভের উদ্ধোধন

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ মাস আগে) ১৯ জুন ২০২৬, শুক্রবার, ৪:৩৯ অপরাহ্ন

ভৈরবে  আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী কমান্ডার আবদুর রউফ স্মৃতিস্তভের উদ্ধোধন করা হয়েছে ।

কমান্ডার আবদুর রউফ স্মৃতি পরিষদের আয়োজনে আজ শুক্রবার বেলা ১১টায় বঙ্গ-বন্ধু স্মরণী ও ষ্টেশন সড়কের চৌ –রাস্তায় প্রধান অতিথি হিসেবে স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে এম মামুনুর রশিদ । এ সময় তিনি বলেন,স্বাধীনতা যুদ্ধে যে কয় জনের নাম রয়েছে তার মধ্যে কমান্ডার আবদুর রউফ অন্যতম। তিনি ভৈরবের গর্ব। তার স্বাধীনতা যুদ্ধে তার যে অবদান রয়েছে তা ভৈরবের এ প্রজন্মকে জানাতে হবে।  

বিশেস অতিথি  হিসেবে পিএসটিসির নির্বাহী পরিচালক ডাঃ নুর মোহাম্মদ বলেন ,কমান্ডার আবদুর রউফ  শুধু মুক্তযোদ্ধা সংগঠকই ছিলেন না । তিনি সারা বাংলাদেশে মানুষের ভাগ্য উন্নয়নের জন্য পিএসটিসি প্রতিষ্ঠা করে গেছেন এবং সে সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে গেছেন ।

এছাড়াও উদ্ধোধনী অনুষ্ঠানে কমান্ডার আবদুর রউফ স্মৃতি পরিষদের সভাপতি এ কে মোবারক আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কামান্ডার আবদুর রউফের কন্যা বিশিষ্ট লেখক ও ও প্রথিতযশা নাট্য পরিচালক গীতালী হাসান, ভৈরব উপজেলা বিএনি সভাপতি মোঃ রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম অনার্স মহিলা কলেজের সাবেক অধ্যক্স ও শিশু সংগঠক  শরীফ উদ্দিন আহমেদ,ফজলুল হক  খন্দকার স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, কুলিয়ারচর উপজেলার বিশিষ্ট সমাজ সেবক আজিজুর রহমান ভ’ইয়া , প্রমূখ। অনুষ্ঠানচির সার্বিক সঞ্চালনা করেন কমান্ডার আবদুর রউফ স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মোঃ শরীফ হোসেন ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল