banglahour

সৈয়দপুরে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(৪ মাস আগে) ১৯ জুন ২০২৬, শুক্রবার, ৫:৪৮ অপরাহ্ন

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের সৈয়দপুর (আজিমপুর) গ্রামে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সচেতন নাগরিকবৃন্দ এবং এসো সমাজগড়ি ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তারা বলেন, মাদক সমাজের প্রতিটি স্তরে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং এর কারণে যুবসমাজ ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। পরিবার, সমাজ ও দেশের ভবিষ্যৎ রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, আজ থেকে আমরা আমাদের এলাকায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছি। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের এ এলাকায় কোনো স্থান হবে না। যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের হয় মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে, নয়তো এলাকা ছেড়ে চলে যেতে হবে।

এসময় স্থানীয় বাসিন্দারা মাদক নির্মূলে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল