
(৪ মাস আগে) ১৯ জুন ২০২৬, শুক্রবার, ৫:৪৯ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১০টা ৪০ মিনিটের দিকে কলাপাড়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলার ধানখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম ধানখালী এলাকা থেকে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মো: মুসফিকুর রহমান শান্ত (১৯), মো: শাকিল খান (৩৯), মো: বাইজিদ গাজী (২৮) এবং ৭ মো: জাকারিয়া (৩০)। তাদের সকলের বাড়ি কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে মুসফিকুর রহমান শান্তের কাছ থেকে ১৫ পিস, শাকিল খানের কাছ থেকে ১৪ পিস, বাইজিদ গাজীর কাছ থেকে ৬ পিস এবং জাকারিয়ার কাছ থেকে ৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।