banglahour

মাদক ছাড়তে হবে,মাদকের সাথে জড়িত থেকে বিএনপিতে পদ পাবেন না,

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৪ মাস আগে) ২০ জুন ২০২৬, শনিবার, ১:৩৫ অপরাহ্ন


আপনার সন্তান ও আগামী নতুন প্রজন্মের ভালোর জন্য মাদক ছাড়তে হবে।মাদকের সাথে  জড়িত থাকার কারনে বিএনপিতে পদ পাবেন না। গুরুত্বপু্র্ন পদেও থাকেন পদ চলে যাবে যদি কেউ মাদকের সাথে জড়িত থাকেন। শিক্ষা প্রতিষ্ঠানে সৎ ও যোগ্য লোককে সভাপতি বানাতে হবে।


শুক্রবার রাতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়ার ঐতিহ্যবাহী মুগদিয়া বাজারে ইউনিয়ন বিএনপি উদ্যোগে মাদক বিরোধী কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এ কথা বলেন।


এমপি জালাল উদ্দিন আরো বলেন,মাদক বিরোধী কমিটি হবে এখানে নেতৃত্ব দিবে ইউনিয়ন ও ওয়ার্ড সভাপতিরা।কারন দল ক্ষমতা তার মান সম্মান রক্ষা করতে এবং মাদক নির্মূলে আপনাদেরকে ভূমিকা নিতে হবে।ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়েছেন তা সবগুলো কাজ চলমান রয়েছে।

কর্মসূচিতে মসূয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারন আব্দুল কুদ্দুস রতনের সঞ্চালনায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,কটিয়াদী মডেল থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আরশাফুল হক দাদন,পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি কামাল উদ্দিন,কটিয়াদী পৌর বিএনপির সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদলসহ আরো অনেকে।


এসময়ে আরো উপস্থিত কটিয়াদী উপজেলা ও মসূয়া ইউনিয়ন বিএনপি'র ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল