banglahour

ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ মাস আগে) ২০ জুন ২০২৬, শনিবার, ২:১৩ অপরাহ্ন

দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর আমিষ ও পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্ট বক্তারা। তারা জানান, বর্তমানে বাংলাদেশের মোট জিডিপিতে মৎস্য খাতের অবদান প্রায় ২ দশমিক ৫৩ শতাংশ এবং কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ২২ দশমিক ২৬ শতাংশেরও বেশি।


শনিবার (২০ জুন) সকালে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) মিলনায়তনে অনুষ্ঠিত ‘বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক আঞ্চলিক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।


কর্মশালায় বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা বিভাগের কো-অর্ডিনেটর অধ্যাপক ড. শামছুল আলম, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. অনুরাধা ভদ্র।


বক্তারা বলেন, গবেষণালব্ধ প্রযুক্তি ও উদ্ভাবন মাঠ পর্যায়ে সম্প্রসারণের মাধ্যমে দেশের মৎস্য উৎপাদন আরও বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং টেকসই মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় গবেষণার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


কর্মশালায় স্বাদুপানি কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তারা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মৎস্য বিজ্ঞানী ও খামারিরা অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল