banglahour

শিশু-কিশোরদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মোংলায় ৫৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ দিন আগে) ২০ জুন ২০২৬, শনিবার, ৩:৪৭ অপরাহ্ন


বাগেরহাটের মোংলায় সফলভাবে সম্পন্ন হয়েছে ৫৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক ওরিয়েন্টেশন কোর্স। শনিবার (২০ জুন) দুপুরে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্স শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

​এর আগে, গত ১৬ জুন মোংলার দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের সূচনা হয়। বাংলাদেশ স্কাউটস ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কোর্সে মোংলা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪২ জন শিক্ষক অংশ নেন।

​সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার মোঃ সিরাজুল ইসলাম, লিডার ট্রেইনার (এলটি) শেখ হায়দার আলী বাবু, মোংলা উপজেলা স্কাউটস কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক নিরাপদ হালদারসহ আরও অনেকে।

​এ বিষয়ে আয়োজক ও বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার মোঃ সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কাব স্কাউটিং সম্প্রসারণের অংশ হিসেবে শিক্ষকদের অংশ গ্রহনে কোর্সের আয়োজন করা হয়েছে। শিশু-কিশোরদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দল গঠন করা হবে। আর সেই দল পরিচালনার জন্য শিক্ষকদের দক্ষ ইউনিট লিডার হিসেবে গড়ে তুলতেই এই ৫ দিনের বেসিক কোর্সের আয়োজন। এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা স্কাউটিংয়ের মূলমন্ত্র শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল