banglahour

ইউএনও’র বাসভবন থেকে ‘ঘরগিন্নি’ সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ দিন আগে) ২০ জুন ২০২৬, শনিবার, ৪:৪৭ অপরাহ্ন

বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবন প্রাঙ্গণ থেকে একটি ‘ঘরগিন্নি’ প্রজাতির সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে বাসভবনের ভেতরে সাপটি ঘোরাঘুরি করতে দেখা গেলে সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


পরে দ্রুত বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে খবর দেওয়া হলে বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠন ‘ওয়াইল্ডটিম’-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।


ওয়াইল্ডটিমের শরণখোলা শাখার কর্মকর্তা আলম হাওলাদার জানান, উদ্ধার করা ‘ঘরগিন্নি’ সাপটি সম্পূর্ণ বিষহীন এবং মানুষের জন্য নিরীহ। এটি মূলত টিকটিকি, ছোট ইঁদুর ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে বন বিভাগের সহযোগিতায় সাপটি সুন্দরবনের গভীরে নিরাপদে অবমুক্ত করা 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল