banglahour

আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুুতি নিতে হবে : ডা: শফিকুর রহমান

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৩ দিন আগে) ২০ জুন ২০২৬, শনিবার, ৬:৪০ অপরাহ্ন


আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য জাতিকে প্রস্তুুতি নিতে হবে : ডা: শফিকুর রহমান বলে মন্তব্য করেছেন সংসদীয় বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। তিনি আজ দুপুরে খুলনা সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় জোটের সমাবেশে এ কথা বলেন।   

তিনি আরো বলেন,
দুর্নীতি, চাঁদাবাজ ও দলীয় প্রভাবমুক্ত মানবিক বাংলাদেশ গড়তে  রাজপথে আন্দোলনের আগ্নেয়গিরি তৈরি করা হবে। 
তিনি বলেন, নির্বাচনে  চুরি,ডাকাতি ও ইঞ্জিনিয়ারিং করে আমাদের ক্ষমতা কেড়ে নেয়া হয়েছে। তারপরও দেশে যাতে গৃহযুদ্ধ শুরু না হয় সেজন্য আমরা ফলাফল মেনে নিয়েছি। কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না হলে সংসদে নয় রাজপথে ফয়সালার ব্যবস্থা করা হবে।


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্ণেল অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিও ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন|

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল