banglahour

ডুমুরিয়ার গুচ্ছগ্রামের ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন,ব্যুরো প্রধান খুলনা।

(৪ মাস আগে) ২০ জুন ২০২৬, শনিবার, ১০:৩৩ অপরাহ্ন

  
নদী খননের মাটিতে ডুমুরিয়ার তিনটি আশ্রয়ণ প্রকল্পের  ক্ষতিগ্রস্থ হয় ৬৮টি পরিবার। এ ঘটনার পরে ডুমুরিয়ার গুচ্ছগ্রামের ক্ষতিগ্রস্ত ৬৮টি পরিবারের মাঝে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগর লবি  আর্থিক সহায়তা ও চাল ক্ষতিগ্রস্থদের মাঝে বিতরণ করেন| আলী আসগর লবী ক্ষতিগ্রস্থদের এবং ওই এলাকার মানুষের সকল ধরনের সমস্যা নিরসনে কাজ করবেন বলেও জানান|

শনিবার (২০ জুন) বিকেলে ডুমুরিয়ার কাঠালতলা গুচ্ছগ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেন তিনি|

এসময় খুলনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেন, মানুষের দুঃখ দুর্দশায় বর্তমান সরকার সব সময় পাশে থাকবে| আমরা জনগণের সেবক হতে চাই| যেকোনো দুর্যোগ সমস্যা মোকাবেলায় আপনারা যখনই আমাকে ডাকবেন তখনই আমি আপনাদের পাশে ছুটে আসব| তিনি আরো বলেন, ডুমুরিয়ার মানুষের দুঃখ দুর্দশার প্রধান কারণ হচ্ছে জলাবদ্ধতা|

এই জলবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি| সকলকে দায়িত্ব নিয়ে কাজ করে যেতে হবে| সকলকে মনে রাখতে হবে মাননীয় প্রধানমন্ত্রী জনগণের জন্য, মানবতার কল্যাণে দিনরাত যেভাবে পরিশ্রম করছেন সেটা আমাদের কাছে একটি দৃষ্টান্ত| মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশমত আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে|

নির্বাচনের আগে যে পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা হবে| জনগণের সেবার জন্যই সরকার গঠিত হয়েছে এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই তাদের লক্ষ্য|
আর্থিক সহায়তা প্রদানের সময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার, সহকারী কমিশনার (ভূমি), ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ আহবায়ক আব্দুল্লাহিল কাফি সখা, যুবদল নেতা বেলাল উদ্দিন  ও সেনাবাহিনীর কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন|

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল