banglahour

রাঙ্গামাটিতে চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৪ ঘন্টা আগে) ২১ জুন ২০২৬, রবিবার, ৭:১৮ অপরাহ্ন

রাঙ্গামাটিতে চ্যানেল আই-প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) সকালে রাঙ্গামাটি সদর জোনের সহযোগিতায় শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি। “সবুজে সাজাই বাংলাদেশ” প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদ এবং সঞ্চালনা করেন সাংবাদিক কায়ছার।


এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাবেক সভাপতি সুনীল কান্তি দে, মো. সাখাওয়াত হোসেন রুবেল, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা মনোজ বাহাদুর গুর্খা, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান, দৈনিক গিরিদর্পন সম্পাদক নন্দন দেবনাথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত বলেন, “পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসতে হবে।”


তিনি আরও বলেন, প্রকৃতি ও জীবন ক্লাবের এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সকলের অংশগ্রহণ প্রয়োজন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর আগে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।


আয়োজকরা জানান, প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবার রাঙ্গামাটির চারটি শিক্ষাপ্রতিষ্ঠান ও দুটি উপজেলায় বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল