banglahour

বনরক্ষীরা পেল ৪ বস্তা হরিণ ধরার মালা ফাঁদসহ বিভিন্ন সরঞ্জাম

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ মাস আগে) ২১ জুন ২০২৬, রবিবার, ৯:৪৫ অপরাহ্ন


পূর্ব সুন্দরবনের সুপতি এলাকায় অভিযান চালিয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলার থাকা
৪ বস্তা নাইলনের রশির হরিণ ধরার মালা ফাঁদ, সংরক্ষিত বরফ,  হরিণের মাংস ওজন করার পাল্লাসহ শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে বনবিভাগ। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার সকাল ৭টার দিকে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বনরক্ষীরা বেতমোর নদীর  পাটাকাটা সংলগ্ন এলাকায় অভিযান চালায়।

এ সময় একটি ইঞ্জিন চালিত ট্রলার দেখে বনরক্ষীরা তাদেরকে থামানোর নির্দেশ দেন। কিন্তু শিকারীরা ট্রলারটি সুন্দরবনের পাড়ে ভিড়ে দ্রুত লাফিয়ে বনের ভেতরে পালিয়ে যায়। পরে ট্রলারটি তল্লাশি করে বনরক্ষীরা চার বস্তা নতুন তৈরি নাইলনের রশির হরিণ ধরার মালা ফাঁদ, বিশেষ ব্যবস্থায় সংরক্ষিত বরফ, মাংস ওজন করার দাঁড়িপাল্লাসহ শিকারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

শরণখোলা রেঞ্জ সহকারী বন সংরক্ষক কর্মকর্তা (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম জানান,  একটি শিকারী চক্র রাতের বেলা সুপতি অভয়ারণ্য এলাকায় প্রবেশ করেছিল। এ সময় বনরক্ষীরা অভিযান চালালে শিকারীরা পালিয়ে যায়।সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞার সুযোগে বড় ধরনের পরিকল্পনা নিয়ে বনে প্রবেশ করেছিল চক্রটি। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল