banglahour

শতাধিক কৃষাণ-কৃষাণীর অংশগ্রহণে দামুড়হুদায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(১ দিন আগে) ২২ জুন ২০২৬, সোমবার, ২:২১ অপরাহ্ন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শতাধিক কৃষাণ-কৃষাণীর অংশগ্রহণে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় সোমবার (২২ জুন) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার-এর সভাপতিত্বে এবং দামুড়হুদা উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মিঠু চন্দ্র অধিকারী, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শাহিন আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু এবং উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী।


প্রধান অতিথির বক্তব্যে আলমগীর বিশ্বাস বলেন, “কৃষি সমৃদ্ধ চুয়াডাঙ্গায় কৃষির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ অঞ্চলে কমলা, আঙুর, মাল্টা ও ড্রাগনের মতো বিদেশি ফলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। একসময় এসব ফল শুধু উন্নতমানের দোকানে বিক্রি হলেও বর্তমানে রিকশাভ্যানেও পাওয়া যাচ্ছে, যা কৃষির অগ্রগতির ইতিবাচক দিক। তবে অতিরিক্ত সার প্রয়োগে জমির উর্বরতা যেন নষ্ট না হয়, সে বিষয়ে কৃষকদের সচেতন থাকতে হবে।”


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ১০০ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন। কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে তাদের সঙ্গে মতবিনিময় করা হয়।
ছবি: পার্টনার কংগ্রেসে বক্তব্য রাখছেন অতিথিরা এবং উপস্থিত কৃষাণ-কৃষাণীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল