
(১ দিন আগে) ২২ জুন ২০২৬, সোমবার, ৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ বিআরটিএ কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি।
পরিদর্শনকালে তিনি ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া সহজীকরণ, সেবাগ্রহীতাদের হয়রানি নিরসন এবং সেবার মান উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি লাইসেন্স প্রত্যাশী পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা শোনেন।
এছাড়া ড্রাইভিং লাইসেন্স কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত ডিডির দায়িত্ব সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন সংসদ সদস্য। তিনি সেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল বলেন, সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ও সহজে সেবা পেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় বিআরটিএর কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন।