banglahour

রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ দিন আগে) ২২ জুন ২০২৬, সোমবার, ৮:২৮ অপরাহ্ন

 

রাজবাড়ীতে জমি নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

ঘটনায় নিহত ব্যক্তির নাম জামিন বিশ্বাস (৫৫)। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. হোসেন আলী বিশ্বাস।

নিহতের বিষয়টি নিশ্চিত করেন জেলার পাংশা উপজেলার পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকিদুল ইসলাম।


রোববার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়ি-বাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ ঘটনায় জামির বিশ্বাস (নিহত) গুরুতর আহত হলে প্রথমে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি হসপিটালে ভর্তি করা হয়। ঢাকার সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু-পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় একজন গুরুতর আহত হন। তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল